ফেনীতে ফুড ফেষ্ট মেলার আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪০ পিএম, ০৫ মার্চ ২০১৮

সোহেল হোসেন, ফেনী থেকে:>>>

 আগামী ৮ই মার্চ হতে ১০ই মার্চ পর্যন্ত ফেনীতে তিনদিন ব্যাপি মিজান রোডস্থ ফেনী ডায়াবেটিস হাসপাতালের বিপরীত পাশে শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে একটি ভিন্নধর্মী প্রথম ফুডিয়ানা ফুড ফেষ্ট মেলার আয়োজন করেছে আয়োজক সেভেন্টিন ও ফেনী ফুডিস।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জেলা প্রশাসক জনাব মনোজ কুমার রায়।

আজ ৫ই মার্চ সোমবার শহরের টেস্ট এন্ড বেস্ট চাইনিজ রেস্টুরেন্টে আয়োজক কমিটির সমন্বয়ক আজিম খসরু জ্যাকি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত ভাবে প্রেসলিষ্ট প্রদান করেন এবং তাহমিনা তোফা সিমা’র উপস্থাপনায় সেটি বর্ণনা করে জানান ফেনী বাসি ভোজন প্রিয় মানুষ।ফেনীতে রুচি ও মান সম্মত অনেক চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে তাদের মধ্যে সমন্বয় করে এই ভিন্নধর্মী মেলার আয়োজন করেছে তারা।আর এর মাধ্যমেই খাবারে রুচিপূর্ন মানসম্মত স্বাস্থ্যকর করে তোলার সমন্বনয়তাকরনে বিপ্লবী ভূমিকা রাখবে।

মেলাতে মোট স্টল সংখ্যা ২০ টির মধ্যে আয়োজকদের ৪ স্টল রেখে বাকি ১৬ টি স্টলে থাকছে বানিজ্যিক প্রতিষ্ঠান সমূহ সহ থাকবে ঘরোয়া খাবারের পরিবেশন।অংশগ্রহণকারী বানিজ্যিক প্রতিষ্ঠান গুলো হলো টেষ্ট এন্ড বেষ্ট,স্টেট অফ ফুড,ফুডস আনলিমিটেড,আউট বেক স্টেক হাউজ,ক্রাউন ওয়েস্ট,কাজী ফার্মস কিচেন,বাহ (মোবাইল ফুড শপ),ইউরো ফ্রেশ এবং ঘরোয়া প্রতিষ্ঠান গুলো হলো শরবতি ঘর,জাম্বো,ঈগল,ডেজার্ট হোম,ক্যান্ডি ক্রাপ,মিডাই হেনী এবং দাওয়াত।

মেলাটি সার্বিকভাবে সহযোগীতা করছে ঢাকা ব্যাংক ফেনী শাখা,রানা মোটরস,হোটেল বেস্ট ইন,এলএমসি অটোমোবাইল,ইনফিনিটি সায়েন্স কোচিং।পরিচ্ছন্নতা ও ইন্টারনেট জন্য সহযোগীতায় থাকছে বিডি ক্লিন ফেনী এবং কে এস নেটওয়ার্ক।

আপনার মতামত লিখুন :