ফেনীতে সংখ্যালঘুদের দাবী আদায়ের শান্তিপূর্ন মশাল মিছিল পন্ড করে দিয়েছে প্রশাসন।

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:৩১ পিএম, ১০ মার্চ ২০১৮

ফেনী প্রতিনিধি:>>>

ফেনী জেলা সংখ্যালঘুদের ৭দফা দাবী আদায়ের মশাল মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রিয় কর্মসূচি সফল করতে ফেনী কলেজ রোড় চত্বর থেকে মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করেন ফেনী জেলা কমিটি। বাংলাদেশের সংখ্যালঘুদের ৭ দফা ও নির্বাচনী ৫ দফা বাস্তবায়নের দাবী আদায়ের কর্মসূচি সফল করতে জেলা ঐক্য পরিষদের আহবায়ক শুকদেব নাথ তপনের নেতৃত্বে সংখ্যালঘুদের প্রতিনিধি দল ৬মার্চ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে লিখিত আবেদন জমাদিয়ে অনুমতি প্রার্থনা করেন। আবেদনের মৌখিক অনুমতির পর মশাল মিছিল ও সমাবেশকে সফল করতে জেলা কমিটি দফায় দফায় বিভিন্ন উপজেলা ও বিভিন্ন ইউনিটি বৈঠক করে সকল প্রস্তুতি শেষ করেন।

 

শনিবার দুপুরে জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের পক্ষথেকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি কে এম এনামুল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুব আলম, ম্যাজিষ্ট্রেট সেহেল রানা বিকাল থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সমাবেশ স্থলটি তাদের নিয়ন্ত্রে নিয়ে যায়।

 

 

ঘটনায় পুলিশ সুপারের পক্ষথেকে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী মশাল মিছিলে শান্তি ভঙ্গের আশংকা রয়েছে বলে কোন প্রকার মিছিল সমাবেশ করা থেকে বিরত থাকতে চাপ দেয়। সংখ্যালঘু নেতারা এ নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করেও কোন ফল হয়নি। রাদ ৯টায় কয়েক হাজার সংখ্যালঘু নেতা কর্মীর প্রতিবাদ সমাবেশে করেন। সদস্য সচিব শিবু প্রশাদ মজুমদারে সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্নআহবায়ক ও জেলা কমিটির আহবায়ক শুকদেব নাথ তপন, অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, সমির চন্দ্র কর, শিবু প্রশাদ মজুমদার,যতন মজুমদার, লিটন চন্দ্র সাহা, পিটুল সাহা,শিপন বিশ্বাস সৌরভ সাহা প্রমুখ। মশাল মিছিল ও সমাবেশ শুরু করলে জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশ সমাবেশটি পন্ড করে দেয়।

 

সংখ্যালঘুদের শান্তিপূর্ন মশাল মিছিল পন্ড করায় জন্য সকার দলীয় নেতাদের দায়ী করেছেন বংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক আন্তজাতীয় অপরাধ ট্রাইব্যুানালের প্রসিকিউটর অ্যডভোট রানা দাস গুপ্ত। তিনি বলেন সরকারে মধ্যে লুকিয়ে থাকা একটি চক্র ফেনীর এ সফল মশাল মিছিল পন্ড করেছে। এ সকল কুচক্রিদের খুজে বেরকরে শাস্তির দাবী করেছেন তিনি।

 

ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান এ মশাল মিছিলে দাঙ্গা হামাঙ্গার আশংকা রয়েছে। পুলিশের পক্ষথেকে এ দায় দায়িত্ব তিনে পারেনা। তাই মশাল মিছিল বন্ধ করেদেওয়া হয়েছে বলে দাবী করেন।

আপনার মতামত লিখুন :