ফেনীর সোনাগাজীতে প্রতারণার অভিযোগে নারী গ্রেফতার

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৭ পিএম, ১৫ জুলাই ২০১৮

মফিজুর রহমান, ফেনী থেকে:>>>

ফেনীর সোনাগাজীতে প্রতারণার অভিযোগে কল্পনা রানী শীল নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার ভৈরব চৌধুরী হাট এলাকার সুজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

কল্পনা ঐই গ্রামের মানিক লাল শীলের স্ত্রী। তার বিরুদ্ধে বিদেশ নেয়ার কথা বলে ৪ লাখ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে শিশির কুমার শীল নামে এক ক্ষতিগ্রস্থ গত ১৪ জানুয়ারী ফেনীর আদালতে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন। মামলার তদন্ত শেষে পুলিশ রিপোর্টের ভিত্তিতে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে।পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।বর্তমানে কল্পনা রানী শীল কারাগারে রয়েছে।

 

মামলার বাদী শিশির কুমার শীল একই উপজেলার কাজীর হাট এলাকার আলমপুর গ্রামের মনিন্দ্র কুমার শীলের ছেলে। সোনাগাজী থানার এসআই কাওসার প্রতারণার অভিযোগে কল্পনাকে গ্রেফতারের সত্ততা নিশ্চিত করেছে। এদিকে মামলার বাদী শিশির অভিযোগ কল্পনা গ্রেফতার হওয়ায় তাকে মামলা তুলে নিতে তার পরিবারের লোকজন হুমকী ধমকী দিয়ে আসছে।বর্তমানে শিশির ও তার পরিবার নিরাপত্তা হীনতায় রয়েছেন।

আপনার মতামত লিখুন :