পুলিশ দেখে উল্টোপথে পালাতে গিয়ে বাসচাপায় নিহত ৬

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:০০ এএম, ২৪ আগস্ট ২০১৮

ফেনী প্রতিনিধি:>>>

 

ফেনী সদর উপজেলায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার লেমুয়া নামক স্থানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহিপাল হাইওয়ে পুলিশের ওসি আব্দুল আওয়াল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- সিএনজি চালক রুহুল আমিন। তিনি ফেনী পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার আবদুল জব্বারের ছেলে। অপর নিহতরা হলেন- যাত্রী শাহাদাত হোসেন, বেলাল হোসেন, নাসির উদ্দিন, সালমা আক্তার ও নাসিমা আক্তার।

ওসি আব্দুল আওয়াল বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার দিকে লেমুয়ায় অটোরিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত বাকি চারজনকে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, ‘শ্যামলী পরিবহনের বাসটি আটক করা হয়েছে।’

আপনার মতামত লিখুন :