চট্টগ্রাম বিমানবন্দরে ১৩টি সোনার বার উদ্ধার

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৬ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্টুন থেকে সোনার ১৩টি বার উদ্ধার করেছে কাস্টমস কর্মকর্তারা। এই সোনার ওজন ১ দশমিক ৫১ কেজি।

বিমানবন্দর কাস্টমস অব ইনটেলিজেন্সের সহকারী কমিশনার মো. মাহবুবুর রহমান বলেন, দোহা থেকে আসা একটি ফ্লাইটে অভিযান চালিয়ে একটি কার্টুন থেকে এসব সোনা জব্দ করা হয়। এর বাজারমূল্য ৬৫ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আপনার মতামত লিখুন :