ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪১ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

ফেনীতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুমন ওরফে লাল সুমন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধর্মপুর এলাকার সুলতানপুরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সুমন সুলতানপুর এলাকার মাদু মিয়া ওরফে মানু মিয়ার ছেলে।

র‍্যাবের দাবি, সুমন একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ছয়-সাতটি মামলা রয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিমের ভাষ্যমতে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী সদরের সুলতানপুর এলাকায় র‌্যাব-৭ এর টহলদলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময় হয়। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. সুমন ওরফে লাল সুমন নিহত হন।

শাফায়াত জামিল বলেন, সুমনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় তিনটি মামলাসহ ছয়-সাতটি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :