সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরামের পরিচিতি সভা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১৫ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৮

সোনাগাজী প্রতিনিধিঃ>>>

সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরামের ২য় বর্ষের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুৃষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর অা’লীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারীর বলেন, ছাত্র ও যুবসমাজ পরিবর্তন এবং সচেতন হলে সকল প্রকার অন্যায়, অনিয়ম, দুৃর্নীতি সহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে।

 

প্রধান বক্তা হিসেবে সংগঠনের উপদেষ্টা ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ বলেন, দায়ীত্বশীল সকলে ব্যার্থ হওয়ার পর সমাজ পরিবর্তনের দায়ীত্ব নিতে হবে ছাত্র ও যুবসমাজকে।সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সমৃদ্ধ সোনাগাজীর কাঙ্খীত সকল উন্নয়ন সম্ভব হবে।

 

 

শুক্রবার বিকেলে মধুমালায় অনুৃষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি ইব্রাহীম শাকিলের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক ইকবাল হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, লেখক নাছির উদ্দিন খোকন, বিএমএসএফ’র সোনাগাজী উপজেলা সভাপতি গাজী মোঃ হানিফ, স্কাউটস’র উপজেলা সাধারন সম্পাদক বেলাল হোসেন, ফোরামের সাধারন সম্পাদক এডভোকেট কামরুজ্জামান স্বপন, সহ সভাপতি আলমগীর হোসেন রিপন, কবি দেলোয়ার হোসেন মেহেদি, সাংস্কৃতিক কর্মী ফখরুদ্দিন প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থী, সাংবাদিক, পেশাজীবি এবং বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অালোচনা শেষে কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সেলিম পাটোয়ারী।

আপনার মতামত লিখুন :