জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হবে: ওবায়দুল কাদের

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৩২ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমেন্ট ওবায়দুল কাদের বলেছেন, স্লোগান দিয়ে নয়, যার জনপ্রিয়তা রয়েছে যাচাই-বাছাই করে তাকে মনোনয়ন দেওয়া হবে। স্লোগান দিয়ে মনোনয়ন পাওয়া যাবে না যার পক্ষে নাটোরের জনগণ আছে, জনগণ যাকে ভালোবাসে তাকে মনোনয়ন দেওয়া হবে।

শনিবার দুপুরে নাটোর রেল স্টেশনে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলন নামে আগুন সন্ত্রাসী বাহিনী। গত ১০ বছর ধরে আন্দোলন ব্যর্থ হয়েছে তারা আগামী দুই মাস আন্দোলন কি কি হবে তারা কোটা এবং নিরাপদ সড়ক আন্দোলন দ্বারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, বিএনপি মনে করে খালেদা জিয়া জেল হলে বঙ্গোপসাগরে ঢেউ বয়ে যাবে। কিন্তু বিএনপি বঙ্গোপসাগরে ঢেউ তো দূরের কথা ছোট নদী ঢেউ সৃষ্টি করতে পারেনি। কারণ তারা আগুন তর্জন, পেট্রল বোমা মানুষ পুড়িয়ে মারা, লুঠ এবং দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে শেখ হাসিনার ইতিবাচক রাজনীতিতে জনগণ বিএনপির ডাকে সাড়া দেননি। এখন তারা বিদেশিদের কাছে পাঁচটি শর্ত দিয়ে নির্বাচন করার জন্য অংশগ্রহণ করতে চায়। তবে তাদের শর্ত পূরণ হবে কে বিদেশীদের কথা শর্ত পূরণ করা হবে না কারণ শর্ত পূরণ এদেশের জনগণ

খালেদা জিয়ার জেলহাজতে থাকা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আদালত তাকে দোষী সাব্যস্ত করে জেলে দিয়েছে। কোর্ট তাকে জামিনে মুক্ত করা হবে। শেখ হাসিনার কোন অধিকার নেই খালেদা জিয়া মুক্ত

নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কাদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের সঞ্চালনে পথসভায় অন্যান্য বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক, আবুল কালাম আজাদ এমপি প্রমুখ। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, মো। মো। মওদুদ হোসেন বিএম মোজাম্মেল হক, ডা। হাসান মাহমুদ, ওয়াসিম কুমার উকিলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :