ফেনীতে শতাধিক তরুণ আটক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩০ পিএম, ১০ অক্টোবর ২০১৮

ফেনী প্রতিনিধি:>>>
ফেনীতে তিয়ানশি কোম্পানির সেলিব্রেশন প্রোগ্রাম থেকে শতাধিক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ অক্টোবর) বিকালে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের পাশের একটি ভবন থেকে তাদের আটক করা হয়। তাদের বেশিরভাগ বয়সে তরুণ বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের দাবি- জামায়াত-শিবিরের নেতাদের নির্দেশে নাশকতার পরিকল্পনা নিয়ে তারা ওই ভবনে জড়ো হয়েছিল। পুলিশের এ দাবি নাকচ করে আটক তুরুণরা দাবি করেছে, তিয়ানশি বাংলাদেশ লি. এর সেলিব্রেশন প্রোগ্রামে যোগ দিতে এসেছি।

 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আটকৃতরা নাকশতার পরিকল্পনা নিয়ে ওই স্থানে সমাবেত হয়েছে। তারা জামায়াত-শিবিরের কর্মী বলেও বিভিন্ন সূত্রে পুলিশ জানতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।’

 

তবে আটক তরুণরা কোথায়, কী ধরনের নাশকতার পরিকল্পনা করছিল এবিষয়ে জানতে চাইলে ওসি বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন।

আপনার মতামত লিখুন :