সোনাগাজী থেকে ৪ ছাত্রদল-যুবদলকর্মী গ্রেপ্তার

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৬ এএম, ১১ অক্টোবর ২০১৮

সোনাগাজী প্রতিনিধিঃ>>> 

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পুলিশের উপর হামলা ও নাশকতার অভিযোগের মামলায় বুধবার ভোরে ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নাজিরপুর, হাজীপুর ও চর কৃষ্ণজয় এলাকা থেকে ছাত্রদল-যুবদলের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- নুরুল আবছার (৪৪), মো. কাজী ইউসুফ (৩৫), সাইফুর রহমান (২৫), শাহাদাত হোসেন (২৮)।

 

গ্রেফতারকৃতদের মধ্যে শাহাদাত হোসেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও মো. কাজী ইউসুফ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক। অন্য দুইজন ছাত্রদল-যুবদলকর্মী। তাদের বিরুদ্ধে থানায় নাশকতা, পুলিশের উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

 

সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহিরুল আলম বলেন, গ্রেফতার চারজনই যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী। তারা কোন প্রকার অপরাধে সঙ্গে জড়িত ছিল না। থানায় তাদের বিরুদ্ধে কোন মামলা নেই। তারা রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

 

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন চার ছাত্রদল ও যুবদল কর্মীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন :