ফেনীতে বিয়ের ১২দিন পর লাশ হলো কলেজ ছাত্রী

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৭ পিএম, ২৪ অক্টোবর ২০১৮

স্টাফ রিপোর্টার:>>>

বিয়ের মাত্র ১২দিন পর লাশ হলো কলেজ ছাত্রী হাসনাত আরা রিম্পা (১৯)। মঙ্গলবার রাতে শহরের একাডেমী এলাকার আতিকুল আলম সড়কের খাদেমের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, চলতি মাসের ১২ অক্টোবর ছাগলাইয়া পৌরসভার বাঁশ পাড়া এলাকার আবুল বাশার হেড মাষ্টার বাড়ীর সৌদি প্রাবসী শাহ আলমের মেয়ে হাসনাত আরা রিম্পার সাথে পার্শ্ববর্তী নিজ কুঞ্জরা গ্রামের মো. নোমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ফেনী শহরের ওই বাসায় বসবাস করছে। মঙ্গলবার রাতে নোমানের মা রিম্পা আত্মহত্যা করেছে চিৎকার করলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়, নিহত রিম্পা ফেনী সরকারী কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী।

আপনার মতামত লিখুন :