ফকিন্নি বাজার
অনলাইন ডেস্ক:>>>
অনেক বাজারের নামই তো শুনেছেন! কিন্তু ফকিন্নি বাজারের নাম শুনেছেন কখনো?
স্বল্পমূল্যে তরিতরকারি ও নিম্নবিত্ত মানুষরা এখানে বাজার করে বলে এই বাজারের নাম ফকিন্নি বাজার। রাজধানীর তেজগাঁওয়ে তেজকুনীপাড়া সংলগ্ন ফ্লাইওভার ব্রিজের নিচেই এই বাজার। আকারে ছোটো হলেও বিক্রেতার অভাব নেই এই বাজারে। তরিতরকারিসহ মাছ বিক্রি হয় এ বাজারে। বাজারে আলুর কেজি ৩০ টাকা হলেও এই বাজারে মেলে ১৮-২০ টাকায়। সিম বাজারে ৮০ টাকা এখানে ৪০ টাকা। ঢেড়স ৪০ টাকা এখানে ২০ টাকা। এরকমই প্রায় অর্ধেক দামে মেলে তরকারি।
কাওরান বাজারের পাইকাররা সারারাত মাল বিক্রি করে যে মাল অবশিষ্ট রাখে সে মালগুলোই পাল্লা দরে কিনে আনে এ বাজারের বিক্রেতারা।



