ফেনীতে স্বামীর সঙ্গে বাকবিতণ্ডায় স্ত্রীর আত্মহত্যা।
স্টাফ রির্পেোটারঃ>>>>>>>
ফেনীর দাগনভূঞায় উপজেলায় মোবাইলে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি নিয়ে আসমা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাতে উপজেলার মোমারিজপুর গ্রামের কাবিল ভূঞাবাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, উপজেলার মোমারিজপুর গ্রামের কাবিল ভূঞাবাড়ির সফিকুর রহমানের মেয়ে আসমা আক্তারের সঙ্গে বিয়ে হয় পার্শ্ববর্তী রশিদপুর গ্রামের ফারুক উদ্দিন হাজীবাড়ির ইসমাইল হোসেনের ছেলে মোহাম্মদ আলী পলাশের (২৮)।
আসমা আক্তারের ও মোহাম্মদ আলী পলাশের সংসারে চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে। ঘটনার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির একপর্যায়ে আসমা আক্তার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় নিহতের মা জহুরা খাতুন বাদী হয়ে থানায় ইউডি মামলা করেছেন।
দাগনভূঞা থানার ওসি ছালেহ আহম্মদ পাঠান ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।



