সোনাগাজীতে এক রাতে দুই বাড়িতে ডাকাতি।
সোনাগাজী প্রতিনিধিঃ>>>>>>
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামে এক রাতে দুই বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে।
আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির ও এলাকাবাসীর ভাষ্যমতে, গত রোববার রাতে ইউনিয়নের সফরপুর গ্রামের পুরাতন হাজারি বাড়িতে ১০-১২ জন মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতেরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ টাকা ও দশ ভরি স্বর্ণালংকার, টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
এদিকে একই রাতে একি ইউনিয়নের সাহেবের হাঁট এলাকার ইঞ্জিনিয়ার জাফর উল্ল্যাহর বাড়িতে একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে নগদ ৫০হাজার টাকা ১২ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



