তাবলিগ জামাতের দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুর্ভোগ বিমানবন্দর সড়কে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ এএম, ০১ ডিসেম্বর ২০১৮

স্টাফ রির্পোটারঃ>>>>>>>>>

তাবলিগ জামাতের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় বিমানবন্দর সড়কে রাস্তায় যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে বিবাদ শুরুর পর বিমানবন্দর থেকে উত্তরাগামী সড়ক পুরোপুরি বন্ধ হয়ে যায়। দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে এক পক্ষ বিমানবন্দর গোলচত্বর অবরোধ করে রাখে।

যানজট বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত পৌছে যায় খুব অল্প সময়ের মধ্যে। এর ফলে রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ের বিমানের যাত্রীরা।

অন্যদিকে উত্তরার আব্দুল্লাহপুরেও তাবলীগ জামাতের আরেকটি গ্রুপ রাস্তায় অবস্তান নেয়। তবে পুলিশের হস্তক্ষেপে রাস্তায় অল্প পরিসরে যানবাহন চলাচল শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন :