ফেনীতে মোবাইল বিস্ফোরণে কলেজ ছাত্রের মৃত্যু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৪০ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

ফেনী প্রতিনিধি:>>>

ফেনীতে মোবাইল ফোন বিস্ফোরণ হয়ে স্বপ্নীল মজুমদার (১৭) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফোনটি শাওমির পোকো এফ ১ ছিল বলে জানা গেছে। রোববার (২ ডিসেম্বর) রাত ১২ টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নিহতের নানা আবদুর রাজ্জাক। নিহত মজুমদার স্বপ্নীল ঢাকা আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র। সোমবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ফেনীর সদর উপজেলার ঈদগাহ মাঠে তার প্রথম যানাজা ও চাড়িপুরের নানার বাড়িতে ২য় যানাজা শেষে নানার বাড়িতেই তাকে দাফন করা হয় ।

 

আবির হোসেন নামের স্বপ্নীল মজুমদারের এক বন্ধু জানান, সে শাওমি ফোন ব্যবহার করতেন। কিছুদিন আগে সে ফোনটি কিনেছিল। স্বপ্নীল মজুমদারের নানা আবদুর রাজ্জাক জানান, বাবা সুমন মজুমদারকে নিতে স্বপ্নীল ফেনী শহর তলীর চাড়ীপুর এলাকার আমিন মিয়ার বাড়িতে যায়। শনিবার বিকালে নানার বাড়িতে মোবাইল ফোন চার্জ দিয়ে ঘুমাতে যায়। এ সময় ঘরের লাইট বন্ধ করতে অন্য একটি সুইচ চাপ দিলে বিকট শব্দে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে পুরো ঘরে আগুন ধরে যায় এবং স্বপ্নীল মজুমদারের শরীরের ৯০ ভাগ দগ্ধ হয়।

 

স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠায়। সেখানেই স্বপ্নীল মজুমদার চিকিৎসাধীন রোববার রাত ১২টার দিকে সে মারা যান।

 

শাওমি ফোন বিস্ফোরণের ঘটনা সম্পর্কে শাওমি থেকে কোন তথ্য পাওয়া যায়নি। এ বিষয় জানতে শাওমির কর্মকর্তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

 

ফেনীর ফায়ার ষ্টেশানের ইনচার্জ কবির আহম্মদ জানান, আগুন লাগার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোবাইল ফোন বিস্ফোরণেই স্বপ্নীল দগ্ধ হয়েছে।

আপনার মতামত লিখুন :