ফেনীতে বাস চাপায় দুই সহোদর নিহত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:২৬ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৮

ফেনী প্রতিনিধিঃ>>> 

ফেনীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নুর মোহাম্মদ মুন্সি (৪৫) ও নুর নবী চৌধুরী (৪০) নামে দুই সহোদর নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়ন থেকে দুই ভাই মোটরসাইকেল যোগে শহরের আসছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মহাসড়কের মহিপাল এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে নুর নবী চৌধুরী নিহত হয় ও গুরুতর আহত অবস্থায় নুর মোহাম্মদ মুন্সিকে স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দুই ভাই ওই ইউনিয়নের ছনুয়া গ্রামের আবদুল হাজী ভূঞা বাড়ীর মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের ছেলে।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। দূর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করতে পারেনি।

 

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়িন ইনচার্জ মো. আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এক জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :