নানা আয়োজনে নলকুড়া নাট্যগোষ্ঠি ও তরুণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২৩ এএম, ১৭ ডিসেম্বর ২০১৮

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফঃ>>>

মহান বিজয় দিবস’১৮ উপলক্ষে প্রতিবছরের ন্যায় দিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা,আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপি বিভিন্ন খেলাধুুলা শেষে সন্ধ্যায় নলকূড়া তরুণ সংঘ ও নলকূড়া নাট্যগোষ্ঠীর যৌথ ব্যবস্হপনায় নলকুড়া নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ আলমগীর হোসেন। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন ১৩ নং লাবসা ইউপির ৪ ও ৫ এর সদস্য মোঃ গোলাম কিবরিয়া বাবু।

 

অনুষ্ঠানে শুরুতেই নলকুড়া গ্রামের কৃতিসন্তান ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও এপিপি এড. মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ,জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এড.তামিম আহম্মেদ সোহাগ, নলকূড়া নাট্য গোষ্ঠীর উপদেষ্টা মীর হায়দার আলী, শেখ আমির হোসেন, লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ রিজভী আহম্মেদ ও নলকুড়া তরুন সংঘের সাধারন সম্পাদক মীর কাইয়ুম আলী পিন্টু প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তরা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে হবে এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা দারিদ্রমুক্ত ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। তাঁর স্বপ্ন বাস্তবে রুপ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। সম্মাননা প্রাপ্ত নক্ষত্র মানুষ হিসেবে সংবর্ধনা দেওয়া হয় সাবেক জেলা ডেপুটি কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা শেখ মোতাহার হোসেনের পরিবারকে,আলোচনা সভা ও মুক্তিযোদ্ধদের সংবর্ধনা শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সব শেষে পরিবেশিত হয় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন :