ফেনীর ফুলগাজীতে মা-মেয়ে হত্যার ঘটনায় আটক ২

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:০৭ পিএম, ২৫ মে ২০১৭

শাখাওয়াত হোসেন, ফুলগাজী, ফেনী:>>>>

ফেনীর ফুলগাজীতে মা-মেয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগ নেতা সাইদুল ইসলাম রনিসহ (৩২) দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পূর্ব বশিকপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক যুবলীগ নেতা সাইদুল ইসলাম রনি সংগঠনের উপজেলা সাংগঠনিক সম্পাদক। অপর আটক ব্যক্তি একই গ্রামের কাদের মিয়া (৪৫)।

 

ফুলগাজী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। ওসি জসিম উদ্দিন জানান, আটক দু’জনই নিহত সাথীর সাবেক স্বামী শাহাদাত হোসেন রিমনের বন্ধু। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

 

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় ফুলগাজীর জিএমহাটে ফাতেমা সাথীকে (২৬)কুপিয়ে ও তার পাঁচ বছরের মেয়ে ইশমাকে শ্বাসরোধে হত্যা করে দূর্বৃত্তরা। দুই মাস আগে শাহাদাত হোসেন রিমনের সঙ্গে সাথীর বিবাহ বিচ্ছেদ হয়। এ হতাকাণ্ডের জন্য রিমনকে দায়ী করেছেন নিহত সাথীর বাবা মনির আহাম্মদ।

 

রিমন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকসেবী বলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন :