সোনাগাজীর বগাদানা ইউপির বাজেট ঘোষনা
ফেনী প্রতিনিধি:>>>>
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) সকালে ইউপি মিলনায়তনে চেয়ারম্যান ইসহাক খোকনের সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯২ লাখ ৫০ হাজার ১৭৪ টাকা। সম্ভাব্য আয় দেখানো হয়েছে ৯২ লাখ ৫০ হাজার ১শ ৭৪ টাকা। বাজেটে উন্নয়ন খাতে ব্যায় নির্ধারন করা হয়েছে ৮৭ লাখ ৫০ হাজার ১৭৪ টাকা ও রাজস্ব খাতে ৬ লাখ ৫০ হাজার টাকা। এবারের উপস্থাপিত বাজেটে অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা ও কৃষিখাতকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
চেয়ারম্যান ইসহাক খোকন জানান, উপস্থাপিত বাজেট বাস্তবায়নে আমরা সর্বত্মক চেষ্টা করবো। এক্ষেত্রে তিনি ইউনিয়নের সব নাগরিকের সহযোগিতা কামনা করেন।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন প্রমুখ।



