ফেনীতে তৃষ্ণার্তদের মধ্যে লেবুর শরবত বিতরণ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫১ পিএম, ২৭ মে ২০১৭

ফেনী প্রতিনিধি:>>>>

প্রচণ্ড তাপপ্রবাহে যখন সাধারণ মানুষ তৃষ্ণায় কাতর তখন ফেনী কোর্ট বিল্ডিং এলাকার হাজারী রোডের পূর্ব মাথায় সাধারণ পথযাত্রী, রিক্সা চালক, ভ্যান চালক ও ট্রাফিক পুলিশের মাঝে গত চারদিন ধরে লেবুর শরবত বিতরণ শুরু করেছে নুরুল আলম বাবুর্চি।

গত মঙ্গলবার সকাল থেকে হাজারী রোডের পূর্ব মাথায় অালম বাবুর্চির দোকানের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন এবায়দুল হক ভান্ডারী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলি ক্রিসেন্ট এর চেয়ারম্যান হানীফ মহসিন ভূঞা।

 

নুরুল আলম বাবুর্চির কাছে জানতে চাইলে তিনি বলেন, একান্ত নিজের উদ্যোগেই খেটে খাওয়া মানুষদের মাঝে এ লেবুর শরবত বিতরণ করেছি। যাতে করে মানুষগুলো গরমে একটু হলেও স্বস্থি পায়। অামার সকল লোকের সহযোগীতায় প্রতিদিন ১৫০০ থেকে ২০০০ লোককে লেবুর শরবত বিতরণ করি। গত বুধবার উপস্থিত সাধারণ পথযাত্রী, রিক্সা চালক ও ভ্যান চালকসহ মোট ২৫০০ লোকের যেয়াবত দিয়েছি।

আপনার মতামত লিখুন :