সোনাগাজীতে জঙ্গীবাদ মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশে

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১৮ পিএম, ২৭ মে ২০১৭

বিশেষ প্রতিনিধি:>>>>

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউপির আয়োজনে ও সোনাগাজী সার্কেল অফিসের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার সকালে চর সাহভিকারী উচ্চ বিদ্যালয় মাঠে জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফেনী জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
তিনি তার বক্তব্যে বলেন একটি সুখি সমৃদ্ধশালী নতুন সমাজ বিনির্মাণে আধুনিক মনন ও মানবীক মুল্যবোধ সম্পর্ন সু- নাগরিক গড়ে তুলতে হবে, এ ক্ষেত্রে বর্তমানে অন্যতম অন্তরায়, জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিং,আসুন জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিংকে না বলি।

জঙ্গীবাদ, মাদক ও ইভটিজিংকে নির্মুলে সকল নাগরিকের সহযোগীতা কামনা করে বলেন পুলিশ কখনো জনগনের প্রতিপক্ষ নই, পুলিশ জনগনের বন্ধু, পুলিশ কে বন্ধু হিসাবে গ্রহন করে আইন শৃংখলা পরিস্থিতি স্বাবাভিক রাখতে তথ্য প্রদান সহ প্রয়োজনীয় সহযোগীতা করুন। এসময় তিনি আসন্ন পবিত্র রমজান মাসে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে পারস্পরিক বিরোধ নিস্পত্তির ক্ষেত্রে বাড়া বাড়ির পর্যায়ে না যেয়ে স্থানিয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় স্থানিয়ভাবে মীমাংসার পরামর্শ প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েতয় কাউছার, ফেনী জেলা যুবলীগ সভাপতি ও দাগন ভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম,সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন,সোনাগাজী মডেল থানার ওফিসার ইনচার্জ হুমায়ুন কবির,সোনাগাজী প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন কাঞ্চন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন প্রমুখ।

আপনার মতামত লিখুন :