হঠাৎ ফেনীতে জয়নাল হাজারী
ফেনী প্রতিনিধি:>>>>
প্রায় ২ বছর পর গতকাল শনিবার হাজারী ফেনীতে পৌছায়। প্রথমেই তিনি তার পারিবারিক গোরস্থানে গিয়ে পিতা-মাতার কবর জিয়ারত করেন, তখন সকাল ৮ টা। পরে ফেনী শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে দেখা করেন ও তাদের কুশালাদি জানেন। হাঠাৎ ফেনীতে হাজারীকে দেখে উৎফুল্ল জনতার ভীড় জমে যায়। সবশেষে মোহাম্মাদি আলী বাজারের কাছে একটি রেষ্টুরেন্টে বসে নাস্তা করেন। এরপর সরাসরি ঢাকার উদ্যেশ্যে রওনা হয়ে ধানমন্ডির বাস ভবনে পৌছান বেলা -১টায়। একটানা লম্বা জার্নি করতে গিয়ে হাজারী আবারো অসুস্থ হয়ে পড়েন।



