ফেনীর পাঁচগাছিয়ায় ৮০ লক্ষ টাকা ব্যায়ে সড়কের উদ্বোধন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১২ পিএম, ২৬ মে ২০১৭

মো. রিয়াদ হোসেন, ফেনী  থেকেঃ>>>
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের উত্তর কাশিমপুর-লক্ষীয়ারা বাজার পর্যন্ত সংযোগ সড়কের পাঁকাকরন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক সর্বস্তরের এলাকাবাসীকে নিয়ে এই কাজের উদ্বোধন করেন। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৮০ লক্ষ টাকা। পুরোদমে রাস্তাটির কাজ শুরু হওয়াতে আগামি মৌসুমে এর সুফল ভোগ করবে উত্তর কাশিমপুর, বগইড় ও লক্ষীয়ারার প্রায় ৫’শ কৃষক। এর পূর্বে কৃষিপণ্য আনা-নেওয়ায় যোগাযোগের এই রাস্তাটি ছিল প্রধান বাঁধা।ফলে বারোমাসি সবজি চাষে আগ্রহ হারিয়েছিল স্থানীয় কৃষকরা। রাস্তাটির কাজ সম্পন্ন হলে তিন গ্রামের লোকজনসহ সবচেয়ে বেশি উপকৃত হবে স্কুল মাদ্রাসাগামী কোমলমতি হাজার-হাজার শিক্ষার্থী।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যােন্যর মধ্যে ফেনী সদর থানা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শাহীদুজ্জামান শহীদ, ইউনিয়ন সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী কমিটির সদস্য সচিব শামীম মজুমদার, জহির উদ্দিন, রিয়াজ উদ্দিন, হেলাল, শাহজাহান সাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাস্তাটির পাঁকাকরন কাজের উদ্বোধন হওয়ায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিকের মাধ্যমে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীকে সর্বস্তরের জনগন অভিনন্দন জানান।

আপনার মতামত লিখুন :