দৈনিক ফেনীর সময়’র বিশেষ প্রকাশনা-২০১৭ পাঠকের হাতে
ফেনী প্রতিনিধিঃ>>>>
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে দৈনিক ফেনীর সময় এর বিশেষ প্রকাশনা ‘ঈদ সময়-২০১৭’ এখন পাঠকের হাতে। আজ বুধবার দুপুরে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ২শ পৃষ্ঠার এ বিশেষ প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন।
দৈনিক ফেনীর সময় প্রধান কার্যালয়ে ঘরোয়া পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন ছাড়াও মোড়ক উন্মোচন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিক্ষাবিদ ফেনী ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর তায়বুল হক, জেলা আওয়ামীলীগ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। লেখক-শূভানুধ্যায়ীদের মধ্যে শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইকবাল আলম,
ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, জেলা প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন-উর রশিদ, গ্র্যান্ড হক টাওয়ারের পরিচালক ইমন উল হক, জেলা মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আরিফুল আমিন রিজভী, চেওরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা শাহীন, প্রভাষক শামীমা আকতার লিপি, দৈনিক ফেনীর সময় লেখক-পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাবলু, খাইয়ারা ব্রিক ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাদী ওয়াসিম, শহর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ সাইফুদ্দিন আহমদ জিতু, ফেনী পৌর ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত রাজু, ফেনী পল্লী বিদ্যুত সমিতির সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।



