“ফুলগাজীর আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন হারুন মজুমদার”
শাখাওয়াত হোসেন:>>>>
ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নে মঙ্গলবার দুপুরে আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের নতুন উদ্বোধন করেন ফুলগাজী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আনন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুন মজুমদার। বিদ্যালয়ের নিজেস্ব অর্থায়নে ৩০ লক্ষ টাকা ব্যায়ে এ ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,আওয়ামীলীগ নেতা আবুল হাশেম, ইয়াছিন শরিফ, ওমর ফারুক, ফুলগাজী সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম রায়হান ও সাধারণ সম্পাদক মাইন উদ্দিন মামুন প্রমুখ।



