পথ শিশুদের মাঝে ফেনী হেল্প এসোসিয়েশনের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩১ এএম, ২৩ জুন ২০১৭

স্টাফ রির্পোটার :>>>>

ফেনীতে  বঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেছে ফেনী হেল্প এসোসিয়েশন নামের একটি  সেচ্ছাসেবী সংগঠন ।পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে  পথ শিশুদের মুখে হাসি ফুটিয়ে ঈদের আনন্দ ভাগ করতে ফেনী হেল্প এসোসিয়েশনের  উদ্যোগে পথশিশুদের মাঝে এই ঈদ বস্ত্র বিতরন করা হয়।

শুক্রবার  (২৩ জুন) বিকেল ৪ টায় নবীন চন্দ্রসেন পাবলিক লাইব্রেরীর ( সাবেক পাবলিক লাইব্রেরী) সামনে ১৫ জন  পথ শিশুদের মাঝে  ঈদ বস্ত্র বিতরণ করা হয়।সংগঠনের নেতা-কর্মীরা বলেন একটু ভালো চিন্তা-চেতনা ও চেষ্টাই  আমাদের সমাজে বৈপ্লবিক পরিবর্তন এনে দিতে পারে। ভালো কাজে সৃষ্টিকর্তাও সহযোগীতা করেন। যদি প্রতিটি সচ্ছল পরিবার ১টি অসহায় বাচ্চার দায়িত্ব নিতো তাহলে পথশিশু শব্দটিই জাদুঘরে প্রবেশ করতো।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের  সকল সদস্যগণ।

 

আপনার মতামত লিখুন :