খুলনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’নিহত ১
নিজস্ব প্রতিনিধি:>>>>
খুলনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মজনু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড রউফ নিহত হয়েছেন। রোববার সকালে খুলনার দাকোপের অাড়বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার দাকোপের অাড়বাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সুন্দরবনের ডাকাত রউফসহ তার সহযোগীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালায়।
প্রতিরোধের মুখে ডাকাতরা পিছু হটে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত রউফকে অাটক ও ১টি অাগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় দুজন র্যাব সদস্য অাহত হয়েছেন বলে তিনি জানান।



