নোয়াখালীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে চারজন নিহত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৫ এএম, ১০ আগস্ট ২০১৭

নিজস্ব প্রতিবেদন:>>>>> 

নোয়াখালীর সুবর্নচর উপজেলার চরজুবলি ইউনিয়নে গরু চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত চার যুবক নিহত ও দুই জন আহত হয়েছে। এসময় তাদের ব্যবহৃত পিকআপভ্যানে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

বুধবার রাত আড়াইটার দিকে উত্তর কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি পিকআপভ্যান নিয়ে ৬ যুবক উত্তর কচ্ছপিয়া গ্রামে যায়। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে চার জন মারা যায়। আরও দু’জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

জানা গেছে, গত কয়েকদিন থেকে প্রায় ওই এলাকা ও আশপাশে গরু চুরির ঘটনা ঘটায় স্থানীয়রা রাত জেগে পাহারা বসায়।

আপনার মতামত লিখুন :