নিরীক্ষা অনুসন্ধান প্রতিবেদনে প্রথম স্থান লাভ ইউপি চেয়ারম্যান খোকনের

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩২ এএম, ১০ আগস্ট ২০১৭

সোনাগাজী প্রতিনিধিঃ>>>

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক খোকন নিরীক্ষিত হিসাব ও নিরক্ষকের প্রতিবেদন অনুযায়ী প্রথম হয়েছেন। উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে তিনি ৩০ পয়েন্টের মধ্যে ২১ পয়েন্ট পেয়ে প্রথম হন। তার নির্বাচনী এলাকায় উন্নয়ন মূলক কাজ, সামাজিক কাজ, শিক্ষা মূলক কাজ, সচেতন মূলক কাজ করে তিনি এ পয়েন্ট পেয়েছেন।

 

 

২০১৫ সালের ইউপি নির্বাচনের পর ১ লা জুলাই থেকে ২০১৬ সালের ৩০ শে জুনের আর্থিক বছরের হিসেব অনুযায়ী এ প্রতিবেদন করা হয়েছে। নিরীক্ষিত হিসাব ও নিরক্ষকের প্রতিবেদন প্যাকেজ নং এস ৫৭। এলজিডি কোর্ড নং ৪৩০৯৪১৯।

 

খোকন চেয়ারম্যান বলেন, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাংসদ নিজাম উদ্দিন হাজারী আমাকে নমিনেশন দিয়েছেন আর জনগণ ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমার কর্মকান্ড দিয়ে সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সম্মান রক্ষাকরতে হবে অন্যদিকে জনগণের জন্য ও কাজ করা আমার দায়িত্ব।

 

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা বজায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :