ঢাকার জলজট নিরসনে নর্দমা ও পয়ঃনিষ্কাশন লাইন পরিষ্কার অভিযান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২৪ পিএম, ১২ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

ঢাকায় বর্ষা মৌসুমে নগরবাসী তীব্র জলজট ভোগান্তীর শিকার। এর অন্যতম কারণ হিসেবে নর্দমা ও পয়ঃনিষ্কাশন ড্রেনের আবর্জনাকে দায়ী করা হয়। ড্রেনেজ ব্যবস্থাকে স্বাভাবিক রাখার দায়িত্ব ওয়াসা ও নগর কর্তৃপক্ষের হলেও দায়িত্ব পালন নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন থেকে যায়। এ অবস্থায় নর্দমা ও পয়ঃনিষ্কাশন লাইন পরিস্কার করতে নিজে থেকেই উদ্যোগ নিয়েছে পুরনো ঢাকার একটি সংগঠন। ওল্ড ঢাকা সোসাইটি নামের ওই সংগঠনটি এ উদ্যোগে এলাকাবাসীকেও অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে।

 

নর্দমা ও পয়ঃনিষ্কাশন লাইন পরিস্কার অভিযান কিভাবে পরিচালনা করা হবে, সে বিষয়ে সংগঠনটির সভাপতি ভি ই লেলিন বিবিসি বাংলার এক সাক্ষাৎকারে বলেন, ড্রেন বা ডোবানালাতে পলিথিন ও ময়লা আবর্জনা ফেলার ফলে পয়ঃনিষ্কাশন ড্রেনগুলো আটকে যায়। এতে জলজটের সৃষ্টি হয়। জনগনকে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এলাকার যারা সম্মানিত লোকজন আছেন তাদের নিয়েই কাজটি করছি, যাতে সাধারণ জনগণ উদ্বুদ্ধ হয়।আমরা নিজেরাই আবর্জনা পরিষ্কারের কাজ করবো।

 

সিটি করপোরেশন ও অন্যান্য যেসব কর্তৃপক্ষ রয়েছে তাদের পক্ষ থেকে আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন?

 

জবাবে তিনি বলেন, আমরা আসলে কারো মুখাপেক্ষী নই। আর আমরা বিষয়টি সেভাবে দেখছিও না। কারণ, যদি কারো মুখাপেক্ষী হই তাহলে বিভিন্ন জটিলতার সৃষ্টি হবে। তাই কিভাবে জলজট দূর করা যায় তা আমরা নিজেরাই চেষ্টা করছি। ময়লা নির্দিষ্ট জায়গায় ফেললে জলজট থেকে মুক্তি পাওয়া সম্ভব সে বিষয়ে জনগণকে উদ্ভুদ্ধ করার চেষ্টা করছি।

 

এই উদ্যোগে জনগণের কাছ থেকে কতটুকু সারা পাচ্ছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, বংশাল ও মাহৎতলি এলাকায় পরীক্ষামূলকভাবে আমরা দেখেছি এখন সেখানে জলাদ্ধতার সৃষ্টি হয় না। যেসব এলাকায় দোকানপাট বেশি আছে সে সব এলাকায় এই সমস্যাটি বেশি হচ্ছে। সেসব এলাকায় যেসব সংগঠন আছে তাদের দিয়ে যদি এলাকার মানুষদের সচেতন করতে পারি তাহলে এই সমস্যার সমাধান হবে।

 

আপনার মতামত লিখুন :