ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে ১ জন আটক
নিজস্ব প্রতিবেদকঃ>>>
১ টি দোনালা বন্দুক, ২ টি এলজি, ২৭ রাউন্ড কার্তুজ, ৩টি চাপাতি ও ছুরি, ৪টি ষ্টীলের তৈরী ঘর ভাঙ্গার সরঞ্জামসহ অান্তজেলা ডাকাত দলের সদস্য সরোয়ারকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ।
বৃহঃবার (১৭আগস্ট) রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের গিল্লাবাড়ীয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ সুপার এ এস এম জাহাঙ্গীর আলম সরকার গণমাধ্যমকে জানিয়েছেন।



