ছত্তিশগড়ে বিজেপি নেতার গোশালায় অনাহারে মারা গেল ২০০টি গরু

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:১৫ পিএম, ১৯ আগস্ট ২০১৭

 

নিজস্ব প্রতিবেদকঃ>>>>

গো-হত্যার অপরাধে ভারতীয় রাজ্য ছত্তিসগড়ের রাজপুর গ্রাম থেকে বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গো-হত্যা বিরোধী আইন কঠোর করার পথে নেমেছিল গুজরাট।

সূত্রের খবর, অনাহার এবং যথোপযুক্ত ওষুধের অভাবে একটি গোশালা থেকে প্রায় ২০০টি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে বেশকিছু মৃতদেহ সেখানেই পুঁতে ফেলা হয়েছে। আর বাকিগুলো অন্যত্র পুঁতে ফেলা হয়েছে বলে অভিযাগ।

গত সাত বছর ধরে জামুল নগর নিজামের গোশালায় ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন বিজেপি নেতা হরিশ ভরমা। ছত্তিসগড়ের পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় তাকে। ২০০৪ সালে কৃষি গবাদি সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে ৪ ও ৬ ধারা এবং নিষ্ঠুরতা প্রতিরোধ প্রাণী আইন অনুসারে ১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মৃত্যুর খবর শুনে সেখানে পৌঁচ্ছে যায় ডাক্তার। তাদের মতে পর্যাপ্ত ওষুধ ও আনাহারের ফলেই গরুগুলোর মৃত্যু হয়। ভেটেনারি ডিপার্টমেন্টের কর্মকর্তা জানিয়েছেন, আরো ৫০টি গরুর অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতে এখন গরু নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। গরু পরিবহন করার জন্যও অনেকে নির্মম নির্যাতন এমনকি মৃত্যুর মুখেও পড়তে হচ্ছে। বাড়িতে গরুর গোশত আছে- এমন সন্দেহেও নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :