চট্টগ্রামে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০২ পিএম, ২৪ আগস্ট ২০১৭

স্টাফ রিপোর্টার :>>>

চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটে একটি যাত্রীবাহী বাসের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মেয়েটি নগরীর একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল। ।

আপনার মতামত লিখুন :