ফেনীতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা
ফেনী প্রতিনিধিঃ>>>
ফেনীতে কোরবানীতে যৌতুক হিসাবে গরু না দেয়ায় তানজিনা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সোমবার দুপুরে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তুরাব আলী ভূঞা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের মা বিবি রাবেয়া জানান, গত এক বছর পূর্বে গৃহবধূ তানজিনার সাথে ধর্মপুর ইউনিয়নের তুরাব আলী ভূঞা বাড়ির তুরাব আলীর ছেলে প্রবাসী হুমায়ুন কবিরের সাথে বিয়ে হয়। বিয়ের পর কাঠের ফার্নিসার, টিভি, প্রিজ ও যৌতুকের জন্য চাপ দিতো স্বামী হুমায়ুন, শাশুড়ী ও দেবর ননদেরা।
যৌতুক হিসাবে এবারের কুরবানী ঈদের সময় একটি গরু দাবী করে স্বামী পক্ষ। তানজিনার মা বিবি রাবেয়া গরুর পরিবর্তে ৩০,০০০ টাকা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে যায় শাশুড়ী পক্ষ। এক পর্যায়ে বার বার তানজিনাকে মানসিকভাবে নির্যাতন করতে থাকে। ঈদের দিন তানজিনা তার মাকে এ ঘটনা জানান। ঈদের দ্বিতীয় দিন সোমবার দুপুরে তানজিনাকে শ্বাস রোধ করে হত্যা করে বাড়ির সবাই পালিয়ে যায়।
তানজিলা ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের মালিপুর গ্রামের বাসিন্ধা। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, প্রাথমিকভাবে তানজিনাকে শশুর পক্ষ হত্যা করেছে বলে পুলিশ ধারণা করছে। ময়না তদন্তে বাকী ঘটনা উদঘাটন হবে।



