আমি জনগনের সেবক, আজীবন জনগনের সেবক হিসেবেই থাকতে চাই: প্রতিমন্ত্রী পলক

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৫৮ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

রাজু আহমেদ, সিংড়া থেকে:>>>

বন্যা পরবর্তী পূনর্বাসন সংক্রান্ত জরুরী মতবিনিময় সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, সততা ও স্বচ্ছতার সাথে কাজ করে যেতে হবে। আমি এটা করতে চাই জনগনের জন্য, তাদের ন্যায্যতা যেন হরন না হয়।

 

তিনি বলেন, আমি জনগনের সেবক। আজীবন সেবক হিসেবে থাকতে চাই। আমি সারাজীবন এমপি থাকবো না, কিন্তু কর্মের ফল থাকবে, জনগন যেটার মূল্যায়ন করবে। জনগনের প্রতিনিধি যতদিন আছি সে দায়িত্বের
বরখেলাপ হবে না।

 

বন্যা পরবর্তী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে। তাদের পূনর্বাসনের জন্য স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, কৃষি, মৎস্য, স্থানীয় অবকাঠামো সহ সার্বিক বিষয়ে সরকারের নির্দেশনায় উপজেলার সকল বিভাগ, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করছে।

 

প্রতিমন্ত্রী মঙ্গলবার ১১ টায় নাটোরের সিংড়া উপজেলা কৃষি হলরুমে বন্যা পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, জেলা পরিষদ সদস্য সালাহউদ্দিন আজাদ আল ছানা, সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :