নরসিংদীতে বাস-কভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৫

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

নরসিংদী প্রতিনিধি :>>>

নরসিংদীর মাধবদীতে বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজনের প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ১৫ জন।

 

মাধবদী থানার ওসি মো.ইলিয়াস জানান, বুধবার ভোর ৬টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

তিনি বলেন, “বাসটি নরসিংদীর মনোহরদী থেকে ঢাকা যাচ্ছিল । পথে একটি কভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে পাঁচজনের মৃত্যু হয়।”

 

আহতদের উদ্ধারের পর নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি।

 

এদিকে হতাহতদের উদ্ধার তৎপরতার মধ্যে সকাল পৌনে ১০টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আপনার মতামত লিখুন :