রাজধানীতে ময়লার গাড়ি চাপায় ভাই বোন নিহত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৬ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

স্টাফ রিপোর্টার:>>>

রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দিরের সামনের রাস্তায় সিটি করপোরেশনের ময়লার গাড়িচাপায় ভাইবোন নিহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

 

দুর্ঘটনায় নিহতরা হলেন- রিমন (২৫) ও শারিন (২২)। তারা খালাতো ভাইবোন। তাদের বাসা বাসাবো এলাকায়।
সবুজবাগ থানার ওসি আবদুল কুদ্দুস ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসাবো বৌদ্ধমন্দিরের সামনে মোটরসাইকেল আরোহী ভাইবোনকে রাতে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি চাপা দেয়।

এতে খালাতো ভাইবোন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :