সড়ক দুর্ঘটনায় প্রবাস ফেরত যুবক নিহত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:০৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭
Processed with MOLDIV

নিজস্ব প্রতিবেদকঃ >>>
ফেনীর দাগনভূইয়ায় সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন(২৮)নামে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছে।সোমবার বিকেলে দাগনভূইয়া-বসুরহাট সড়কের মুন্সি বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।নিহত যুবক ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের জোয়ার কাছাড় গ্রামের আবুল কালাম এর ছেলে।

 

 

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়,ওই দিন বিকেলে ব্যক্তিগত কাজে নিহত আলমগীর সিএনজিযোগে বসুরহাট যাচ্ছিলো।পথে মুন্সি বাড়ির দরজায় তাদের সিএনজি পরিবহনটি পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান গাছের সাথে ধাক্কা লেগে গাছের একটি অংশ সিএনজির উপর পড়ে এতে ঘটনাস্থলে আলমগীর নিহত হয়।

সে গত দু মাস আগে সৌদিআরব থেকে দেশে এসেছেন।পারিবারিক জীবনে সে দু সন্তানের জনক।দাগনভূইয়া থানার ওসি আবুল কালাম আজাদ সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহতের সত্যতা নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন :