ছাগলনাইয়ার ঘোপালে ফেনসিডিলসহ দুই মাদকসেবী আটক
ছাগলনাইয়ার ঘোপালে দুই মাদকসেবীকে ছয় বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।
আটকরা হলো- চট্টগ্রামের জোরারগঞ্জ থানার উত্তর তাজপুর গ্রামের আবু তৈয়বের ছেলে শাহাদাত হোসেন ও একই থানার পূর্ব হিঙ্গুলি গ্রামের মৃত আবুল বশরের ছেলে মোঃ ইব্রাহীম।
ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শাহীন মিয়া জানান, এস আই সাইদুর রহমান বৃহস্পতিবার বিকালে পুরাতন মুহুরীগঞ্জ বাজারের কাছ থেকে তাদের ফেনসিডিলসহ আটক করেন। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে।
।



