যোগ দিলেন ডিজিটাল মার্কেটপ্লেস দর্পণে ২০ নারী উদ্যোক্তা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৩৮ এএম, ২৭ নভেম্বর ২০১৮

অনলাইন রিপোর্ট:>>>

বাংলাদেশের দেশীয় পণ্যের প্রথম ডিজিটাল মার্কেটপ্লেস দর্পণে যোগ দিলেন ২০ জন সৃজনশীল নারী উদ্যোক্তা। সম্প্রতি নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ ফিমেইল এন্টারপ্রেনর সোসাইটির (ফিম্নেনসো) সহযোগিতায় ধানমন্ডির আরাজ কনভেনশন হলে আয়োজন করা হয়েছে এ ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান।

দর্পণের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান কার্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহমেদ খান ও ফিম্নেনসোর প্রতিষ্ঠাতা পৌশী যামী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান।  চুুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান পরিচালনা করে দর্পণের মূল উদ্দেশ্য বিস্তারিতভাবে বর্ণনা করেন তারা।

আপনার মতামত লিখুন :