রিহ্যাব নির্বাচনে পরিচালক নির্বাচিত হলেন এম ফখরুল

সোনাগাজী (ফেনী) প্রতিনিধিসোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৯ পিএম, ১৮ এপ্রিল ২০২৬

আবাসন খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন এম ফখরুল ইসলাম।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল-এ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২৯টি পদের বিপরীতে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখানে মোট ভোটার ছিলেন ৬৭৪ জন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন এম ফখরুল ইসলাম। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনে তার পক্ষে ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ্য করা গেছে।

বিজয়োত্তর প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই বিজয় আমার একার নয়, এটি সাধারণ সদস্যদের আস্থার প্রতিফলন। আবাসন খাতের বিদ্যমান সংকট নিরসন এবং রিহ্যাবকে একটি আধুনিক ও স্মার্ট সংগঠনে রূপান্তরে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

আপনার মতামত লিখুন :