ভোট সুষ্ঠু হলে জয় আমাদের হবেঃ নুরুল হক
স্টাফ রির্পোটারঃ>>>
কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর ভিপি প্রার্থী নুরুল হক নুরু বলেছেন, সমর্থন নিয়ে আমাদের চিন্তা নেই। যত উদ্বেগ সাধারন শিক্ষার্থীরা নিজের ভোট নিজে দিতে পারবে কিনা- সেটি নিয়ে।সাধারন শিক্ষার্থীরা ভোট দিতে পারলে আমরা জয়ী হব বলে আমরা আশাবাদী।
তিনি বলেন, প্রচারে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। শিক্ষার্থীরা আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। ভোট নিয়ে আমরা চিন্তিত নই। তবে যারা আমাদের ভোট দেবে, তাদের ভোট দিতে দেয়া হবে কিনা সেই আশঙ্কার মধ্য দিয়েই নির্বাচনে যাচ্ছি। আমাদের বিশ্বাস, শিক্ষার্থীরা যে কোনো অন্যায়-অনিয়ম প্রতিরোধ করবে।
নূরুল হক আরও বলেন, যারা রাজনৈতিক দলের স্বার্থ হাসিলে কাজ করে শিক্ষার্থীরা তাদের প্রত্যাখ্যান করবে। কোনো লেজুড়বৃত্তি না করে যারা ছাত্রদের জন্য কাজ করবে, প্রতিনিধি হিসেবে ভোটাররা তাদেরই বেছে নেবেন।



