পূর্ব শত্রুতার জের, ফেনীতে চুরিকাঘাতে যুবক খুন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৫৫ পিএম, ০৭ মার্চ ২০১৭

ফেনী প্রতিনিধিঃ>>>>
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে চুরিকাঘাতে শাহাদাত হোসেন ফারুক(২১) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ফারুক ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আউরারখিল গ্রামের করিমুল হকের ছেলে। হত্যাকারী মিজানুর রহমান একই গ্রামের আবুসুফিয়ানের ছেলে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাগাজী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। হত্যাকারী মিজান হত্যার পর পালিয়ে যায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারী মিজানকে আটক করার জন্য ৪ পুলিশ টিম কাজ করতেছে।

আপনার মতামত লিখুন :