স্বামী স্ত্রীর সন্দেহের জেরে ফেনীতে স্বামীকে ভিড়িও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্নহত্যা
স্টাফ রির্পোটারঃ>>>>>>>
ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাঁধানগর ইউনিয়নের নিচিন্তা গ্রামে ১২ ডিসেম্বর রাতে সৌদি প্রবাসী স্বামী ওসমান গণীর সাথে স্ত্রী তাসলিমা আক্তার (৩০) মোবাইল ফোনে ইমুতে ভিডিও কলে কথা বলাকালীন উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় স্বামীকে ভিডিও কলে রেখে ঘরের সিলিং ফ্যানের সাথে উড়না বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।
নিহত তাসলিমার বাড়ী একই উপজেলার ৫ নং মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামে,সে ঐ গ্রামের মৃতঃআবুল কাশেম মজুমদারের মেয়ে ও চাঁদগাজী বটতলী বাজারের মোবাইল দোকানদার ফারুক আহাম্মদ মজুমদারের বোন।
তাসলিমার ভাইদের মধ্যে কেউ একজন বোনের আত্নহত্যার বিষয়টি ছাগলনাইয়া থানাকে অবগত করলে,থানার অফিসার ইনর্চাজ (ওসি) এম এম মুর্শেদ পিপিএম তাৎক্ষণিক থানার এসআই জসিম উদ্দিনকে ঘটনাস্থলে প্রেরণ করেন।
পরে রাতেই ফেনী জেলা উত্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল,ওসি মুর্শেদ ও পরিদর্শক (তদন্ত) সুদ্বীপ রায় পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনা পরিদর্শনকালীন ঘরের দুই মহিলা তাসলিমার শাশুড়ি ও এক ঝা(ঘরে কোন পুরুষ নেই সবাই প্রবাসী)এবং বাড়ীর লোকজন ও তাসলিমার সৌদি প্রবাসী স্বামী ওসমানের সাথে মোবাইল ফোনে কথাবলে জানাযায়,স্বামী স্ত্রী উভয়ের মধ্যে দীর্ঘদিন যাবৎত চলতে থাকা সন্দেহের জেরধরে আত্নহত্যার এই ঘটনাটি ঘটেছে।



