ভ্রাম্যমাণ আয়কর মেলায় ১০ লাখ টাকার রাজস্ব আদায়

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৪৯ এএম, ০৭ নভেম্বর ২০১৭

স্টাফ রির্পোটার:>>>>

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনব্যাপী ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে এবং কর অঞ্চল-নারায়ণগঞ্জের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলায় ব্যাপক সাড়া পড়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁওয়ের মোগড়াপাড়া চৌরাস্তার সিঙ্গার শো রুম প্রাঙ্গনে ভ্রাম্যমাণ কর মেলায় তিন শতাধিক আয়কর রিটার্ন জমা পড়েছে। এ সময় আয়কর রিটার্ন দাখিল ছাড়াও কয়েক হাজার মানুষ বিবিধ কর সেবা গ্রহণ করেন।

মেলায় এবার তিনগুণ বেশি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেন। দিনব্যাপী মেলায় প্রায় ১০ লাখ টাকা রাজস্ব আহরণ সম্ভব বলে আশা করা হচ্ছে।

নতুন করদাতা হিসেবে ই-টিআইএন গ্রহণ করেছেন ২১ জন। পুরাতন করদাতা হিসেবে ই-টিআইএন রি-রেজিস্ট্রেশন করেছেন ১৭ জন। আয়কর মেলায় অনলাইন রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান সংক্রান্ত সেবা দেওয়া হয়।

সোমবার সকালে সোনারগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আয়কর মেলা উদ্বোধন করেন কর অঞ্চল নারায়ণগঞ্জের সহকারী কর কমিশনার, সদর দফতর (লিগ্যাল) মো. মাহবুবুর রহমান। মেলা পরিদর্শন করেন কর অঞ্চল নারায়ণগঞ্জের যুগ্ম কর কমিশনার এস এম আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন কর পরিকর্শক এ কে এম শাহিনুল হক শাহিন, আনোয়ারুল হক প্রমুখ।

সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি চাকুরীজীবিসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ সারিবদ্ধভাবে আয়কর রির্টান দাখিল করেছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত করদাতাদের সরব উপস্থিতিতে দিনভর মুখরিত ছিল মেলা প্রাঙ্গন।

আপনার মতামত লিখুন :