ডায়েটিং সম্পর্কে কিছু ভুল ধারণা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১৭ এএম, ০৮ মে ২০১৭

অনলাইন ডেস্ক>>>>>

স্বাস্থ্য সম্পর্কে আজকাল অনেকেই সচেতন হয়ে উঠছেন। তাই অনেকেই ওজন কমাতে চান।কিন্তু দেখা যায়, কম খেয়ে বা ভুল ডায়েটিংয়ের কারণে তাদের ওজন কমাছে না। জেনে নিন ওজন কমানোর সহজ কিছু টিপস।

সকালের নাস্তায় তাড়াহুড়ো নয়!
সকালে অনেকেই তাড়াহুড়ো করে কিছু মুখে দিয়ে বের হয়ে যান। তা না করে ঘুম থেকে উঠেই এক চাপ হালকা চা বা কুসুম গরম পানি পান করে নিন। কিছুক্ষণ পরে সিরিয়াল, ডিম এবং বড় দুই কাপ চা বা কফি পান করে নিন। কারণ, রাতে শরীর থেকে যে তরল চলে গেছে তা ফিরিয়ে আনতেই সকালে যথেষ্ট পরিমাণ তরল পান করা প্রয়োজন।

দুপুরের খাবার বাদ নয় কিন্তু!
দুপুরের খাবার বা এক বেলা না খেলেই ওজন কমবে–এ ধারণা অনেকেরই, যা পুরোপুরি ভুল বলে জানান বিশেষজ্ঞরা। সকালের নাস্তার পর চার পাঁচ ঘণ্টা না খেলে বিকেলে ভীষণ খিদে পায়, তখন কেউ কেউ চকলেট বা মিষ্টি কিছু খেয়ে ফেলেন৷ তাই পরামর্শ, দুপুরে অল্প পরিমাণে পুষ্টিগুণ সম্পন্ন খাবার খাওয়াই শ্রেয়।

রাতে চর্বিযুক্ত খাবার নয়!
ডায়েটিং করতে যেয়ে অনেকে দুপুরে না খেয়ে রাতে বেশি পরিমাণে ফ্যাটযুক্ত খাবার খেয়ে ফেলেন। এতে আসলে পুরো ডায়েটিংই বিফলে যায়৷ বরং যেসব ক্যালোরি রাতে সহজে বার্ন হয় অর্থাৎ ডিনারে মাছ, ডিম, সবজি, ছানা, দই ইত্যাদি প্রোটিনযুক্ত খাবারই খাওয়া উচিত বলে জানান স্বাস্থ্য বিষয়ক এক্সপার্ট।

যথেষ্ট হাঁটা-চলা করতে হবে
হাঁটাহাটি না করে শুধু কম খেয়ে বা একবেলা না খেয়ে ওজন কমানো কোনোভবেই সম্ভব নয়। রাতে খাওয়ার পর খানিক্ষণ হাঁটুন। এর ফলে ক্যালোরি বার্ন হবে। তাছাড়া হাঁটা-হাটি বা ব্যায়াম শুধু ওজনই কমায় না, মানুষকে খুশিও রাখে।

যথেষ্ট ঘুম প্রয়োজন
মার্কিন যুক্তরাষ্ট্রের এক গবেষণায় জানা গেছে, যারা রাতে কম ঘুমায় তাদের খাওয়ার রুচি বেশি হয়। আর তারা সাধারণত স্লিম, যারা রাতে সাত থেকে নয় ঘন্টা ঘুমান। কাজেই যারা ডায়েটিং করছেন, তাদের কিন্তু যথেষ্ট ঘুমানোর কথাটাও মাথায় রাখতে হবে!

আধুনিক ডায়েটিং
একই খাবার নিয়মিত খেলে এবং তা পরিমাণে কম হলেও শরীরে খুব বেশি পরিবর্তন হয় না। তাই বিশেষজ্ঞরা, প্রতিদিনের একঘেয়ে খাবার থেকে বেরিয়ে এসে পুষ্টিগুণসম্পন্ন একটু ভিন্ন খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন৷ তা হতে পারে সাদা চালের পরিবর্তে কাউনের চাল বা লাল চাল কিংবা আলু, অথবা মাংসের বদলে ডিম—অনেকটা এরকম।

আপনার মতামত লিখুন :