অবশেষে বদলে গেলো ৫ জেলার নামের বানান

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৩ পিএম, ০২ এপ্রিল ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ>>>

বদলে গেলো দেশের ৫ জেলার নামের ইংরেজি বানান।বাংলা নামের সঙ্গে মিল করতে গিয়ে চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, বগুড়া ও যশোর জেলার নামের বানানের এই পরিবর্তন এনেছে বর্তমান সরকার।

 

 

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই পাঁচ জেলার নামের ইংরেজি বানান পরিবর্তনের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

 

 

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আমাদের কিছু কিছু জেলার নামের বানান ব্রিটিশ আমলে করা হয়েছিল। তাই এগুলো পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আর বর্তমান সরকার আজ তা করছে।

 

 

বর্তমানে চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong, কুমিল্লার বানান Comilla, বরিশাল বানান Barisal, যশোরের বানান Jessore ও বগুড়ার বানান Bogra।

এখন Chittagong-এর পরিবর্তে বানান হবে Chattogram, Comilla-এর পরিবর্তে Cumilla, Barisal-এর পরিবর্তে Barishal, Jessore-এর পরিবর্তে Jashore এবং Bogra-এর পরিবর্তে Bogura করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

 

 

নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানা গঠনসহ পুনর্বিন্যাস, নতুন মন্ত্রণালয় ও বিভাগ গঠনসহ বিভিন্ন প্রশাসনিক ইউনিট গঠন ও পুনর্গঠনের সিদ্ধান্ত দেয় নিকার। পদাধিকার বলে প্রধানমন্ত্রী এই কমিটির আহ্বায়ক।

আপনার মতামত লিখুন :