পুরুষের চেয়ে নারীর বেশি, গড় আয়ু এখন ৭২

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৫ পিএম, ২৭ জুন ২০১৮

অনলাইন ডেস্ক:>>>

বাংলাদেশের মানুষের গড় জীবনযাত্রা এখন ৭২বছর। ২০১৬ সালের হিসাবে একবছরের ব্যবধানে গড় আয়ু বেড়েছে ৭ মাস ২০দিন। ২০১৬ সালে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ৬ বছর। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)

মিলনায়তনে ‘রিপোর্ট ও বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০১৭’ প্রকল্পের প্রতিবেদন এ তথ্য তুলে ধরা হয়েছে।

প্রকল্প পরিচালক এএম আশরাফুল হক সার্বিক বিষয় উপস্থাপন বিবিএসের তথ্য অনুযায়ী পুরুষদের তুলনায় পুরুষের গড় আয়ু বেশি। বর্তমানে নারীর গড় আয়ু ৭৩ বছর ৫ মাস এবং পুরুষের গড় আয়ু ৭০ বছর ৬ মাস ২০০০ সালে মানুষের গড় আয়ু ছিল ৬৫ দশমিক ৫ বছর।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সেক্রেটারি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, মহাপরিচালক আমির হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন :