সরকার শিক্ষার্থীদের সব দাবী মেনে নিয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৫৫ পিএম, ০১ আগস্ট ২০১৮

জিএস ডেস্ক:>>>

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘শিক্ষাথীদের সব দাবি যৌক্তিক। সরকার তাদের দাবী গুলো বাস্তবায়নের কাজ চলছে।

আজ সাংবাদিক বলেন,, পর্যায়ক্রমে তাদের দাবি গুলো বাস্তবায়ন কার হবে ।তিনি জনদুর্ভোগের বিষয়টি মাথায় নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনি কনফারেন্স রুমে এক বৈঠক শেষে সাংবাদিদের ব্রিফ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন । বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আইজিপি জাভেদ পাটোয়ারি, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাস মালিক সমিতির নেতা এনায়েতউল্লাহ উপস্থিত ছিলেন।

মিটিং শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের সব দাবী সরকার মেনে নিয়েছে।ঘাতক গাড়ি জাবালে নূরের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে।

তিনি জানান, ‘স্টার্টিং পয়েন্টে গাড়ির ফিটনেট, রেজিস্ট্রেশন, রুট পারমিট ও চালকের লাইসেন্স পরীক্ষা করে প্রতিদিন রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা নেওয়া হবে। আজ তেকে শুরু হয়েছে। এসব পরীক্ষার সময় বিআরটিকে সহযোগিতা করবে মালিক ও শ্রমিকরা। পুলিশ বিষয়টি তদারকি করবে।’

মন্ত্রী আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে এই অবরোধ তুলে নিয়ে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এ বিষয়ে সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের এবং অভিভাবকদের সহযোগিতা চায়।

 

নৌমন্ত্রী শাহাজান জানান  ,সরকারের আজকের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে তিঁনি।

আপনার মতামত লিখুন :